স্টাফ রিপোর্টার: বাকেরগঞ্জ উপজেলার চরাদি গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক পুকুরে ঘাটলা বাধানো কে কেন্দ্র করে সৎ ভাই সহ একই পরিবারের ৪ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে শাহীন ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে। বুধবার (৩ এপ্রিল) দুপুর ৩ টায় বৈদাড়াপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা বাবুল শিকদারের স্ত্রী লাইজু বেগম ছেলে এহসানুল হক মিনু ও গোলাম কিবরিয়া শিকদার। বর্তমানে আহতরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত লাইজু জানান, তার স্বামী বাবুল সিকদারের সাথে তার সৎ ভাই শাহিন শিকদারের মধ্যে একটি পুকুর নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ আসছে। এ ঘটনায় শাহীন ২০১৬ সালে আদালতে একটি মামলা করলে সেই মামলায় বাবুলের পক্ষে রায় পায়। মামলায় হেরে গিয়ে শাহীন পুনরায় সিভিল আদালতে মামলা দায়ের করে। নিষেধাজ্ঞা জারি করে শাহিনের বিরুদ্ধে একটি নোটিশ করে। আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে ঘটনার দিন বুধবার দুপুরে শাহীন সিকদার, আরিফুর রহমান, শামীম,আবুল শিকদার, মাহবুবুর রহমান, ফয়সাল,ফারুক,মুন্নি, ও রেনু সহ অজ্ঞাত আরো ৬-৭ জন ভেকু দিয়ে পুকুরের মাটি কেটে পুকুরে ঘাটলা বাধানোর চেষ্টা করে। এ সময় লাইজু বাঁধা প্রদান করলে উত্তেজিত হয়ে তারা লাইজুকে ধারালো অস্ত দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার ডাক চিৎকার শুনে এহসানুল হক ও কিবরিয়া ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।