৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বাউফলে দুদফা হামলায় চালক আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ১৮, ২০২৩,
  • 519 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কুম্ভখালি গ্রামে ভাড়ার টাকা না দেয়াকে কেন্দ্র করে দুই দফায় হামলা চালিয়ে এক রেন্ট এ কার চালককে গুরুতর জখম করেছে রাসেল ও তার সহযোগীরা। মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় আয়লা বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম দেলোয়ার হাওলাদার। পেশায় সে একজন গ্রাম পুলিশ ও রেন্ট এ চালক। বর্তমানে সে শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত দেলোয়ার জানান, ঘটনার দুই দিন আগে ওই গ্রামের বাসিন্দা আব্দুর আজিজ হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার তার মোটরসাইকেল ভাড়া করে গন্তব্যস্থানে যায়। এ সময় দেলোয়ার তার কাছে ভাড়া দাবি করলে উত্তেজিত হয়ে রাসেল তাকে বেধড়ক মারধর করে। বিষয়টি সে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদারের কাছে জানালে সে দুজনকে ডেকে সালিশ মীমাংসা করে দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন সন্ধ্যায় আয়লা বাজারে রাসেল, জসিম,ও সুজন সহ কয়েকজন দেলোয়ার কে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo