৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:৩২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশাল সিটি নির্বাচনে আ.লীগের সাংগঠনিক টিমের সভা আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ২১, ২০২৩,
  • 420 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জন্য গঠিত সাংগঠনিক টিমের সভা অনুষ্ঠিত হবে আজ রোববার। বিকেল ৩টায় দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।

নির্বাচনে আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় টিমের প্রধান হিসেবে আছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ। টিম সমন্বয়ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও যুগ্ম সমন্বয়ক দলটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।

এ ছাড়া টিমের সদস্য হিসেবে রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনিসুর রহমান ও মো. গোলাম কবীর রাব্বানী চিনু।

সভা সম্পর্কে জানতে চাইলে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক টিমের সমন্বয়ক ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বিজয়ের জন্য কর্মপরিকল্পনা করা হবে। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সাংগঠনিক টিমের প্রথম সভায় নির্বাচনের কৌশল নির্ধারণ ও সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo