৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:২২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে গাঁজাসহ ছাত্রলীগকর্মী আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ১, ২০২৩,
  • 364 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী নাহিদ হাসানসহ দুজনকে আটক করেছে বরিশাল বন্দর থানা পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে বরিশালের চরআইচা নামক স্থান থেকে তাদের এক কেজি গাঁজাসহ আটক করা হয়।

পরে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। তারমধ্য একজন পলাতক রয়েছেন। বাকি দুজন আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বরিশাল বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান মুকুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নাহিদ হাসান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। নাহিদ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং সক্রিয় কর্মী বলে জানা গেছে।

একটি সূত্র বলছে, নাহিদ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে গাঁজার ব্যবসা করে আসছে। ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকার কারণে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতায় এমনটা ঘটে চলেছে বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের।

এর আগে গত ৩ জুন শেরে বাংলা হলের ২০০৬ নম্বর কক্ষে অবৈধ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য রাখার অভিযোগে নাহিদ হাসানকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo