১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ৮, ২০২৪,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

‘নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ স্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ পালিত হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২৪’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

এ সময় উপাচার্যের সহধর্মিনী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুনিরা সুলতানা, বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম, শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ ড. রেহানা পারভীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ ড. হেনা রানী বিশ্বাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের পক্ষ থেকে ২টি পৃথক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক ও শিক্ষার্থী সহ হলের কর্মকর্তা ও কর্মচারিরা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা দু’টি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবন-১ এর সামনে গিয়ে শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo