৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশাল বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, অক্টোবর ২৮, ২০২৩,
  • 360 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল বিএনপির ৯ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছেন মহানগর ও জেলা বিএনপি নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বরিশাল ও ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বরিশাল থেকে গ্রেপ্তার হয়েছেন মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক সুলতান শরীফ ও রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জামাল হোসেন। বৃহস্পতিবার রাতে সুলতান শরীফকে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এবং জামালকে জাগুয়া ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়। তারা বিএনপির মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় যাচ্ছিলেন।

মহানগর বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) জাহিদুর রহমান রিপন জানান, শুক্রবার ভোরে ঢাকার জগন্নাথ কলেজের সামনে থেকে গ্রেপ্তার হন বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব কাজী গোলাম কিবরিয়া মুন্না, সদস্য ফারুক হোসেন ও ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন। লঞ্চ থেকে ঢাকায় নেমে গন্তব্যে যাওয়ার সময় ওয়ারী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য আবু নাসের রহমত উল্লাহ জানান, শুক্রবার রাতে ঢাকার যাত্রাবাড়ী উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ হোসেন এবং মহানগরের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদ খানকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রেপ্তার করা হয়।

গৌরনদী উপজেলার মাহিলারা ইউনিয়ন বিএনপির পদহীন নেতা শাহদত খানকে শুক্রবার বেলা ১২টায় মাহিলাড়া বাজার থেকে এবং বাজারের প্রোল্ট্রি ব্যবসায়ী বিএনপি সমর্থক সবুজ সিকদারকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সজল সরকার।

পুলিশ জানিয়েছে, যারা গ্রেপ্তার হয়েছেন তাদের নামে পুরোনো মামলা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo