১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৬
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সমাপনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ৮, ২০২৪,
  • 355 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সমাপনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১ টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথী কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আজিজ তাহের খান। পায়রা ও বেলুন উড়িয়ে কর্মসুচীর উদ্বোধন করেন তিনি।

এসময় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনে যোগ দেন মহাপরিচালক। এরপর রোবার স্কাউট সদস্য- শিক্ষার্থীদের প্যারেড প্রদর্শনী শেষে শিক্ষার্থীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় মহাপরিচালক বলেন, সরকার কারিগরি শিক্ষায় ব্যাপক গুরুত্বারোপ করেছেন। এ শিক্ষার মাধ্যমে নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

নিজের উন্নয়নের পাশাপাশি দেশের উন্নয়নেও ভুমিকা রাখতে হবে। কারিগরি শিক্ষায় ব্যপক কর্মসংস্থানের সুযোগ রয়েছে। নিজেকে দক্ষ করে গড়ে তুলে দারিদ্র বিমোচনে এ শিক্ষার বিকল্প নেই। এসময় তিনি শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনা করেন।

এদিকে এর আগে সকাল ১০ টায় পলিটেকনিকের সেমিনার হলে ’অফিস ম্যানেজমেন্ট এন্ড সার্ভিস রুলস’ বিষয়ের ওপর ৩টি ইন-হাউজ প্রশিক্ষনেরও শুভ উদ্বোধন করেন মহাপরিচালক। অধ্যক্ষ প্রকৌশলী ড. রুহুল আমিনের সভাপতিত্বে এসময় ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অধ্যক্ষ রুহুল আমিন পলিটেকনিকের ইতিবাচক দিকগুলো তুলে ধরেন। মহাপরিচালক প্রতিষ্ঠানের প্রশংসার পাশাপাশি সাফল্যের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

এদিকে দিনব্যাপি কর্মসুচীর দ্বীতিয়ার্ধে বিকেল ৩ টায় বার্ষিক ক্রিড়া ( আন্তঃ ও বহিঃ) সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগীতায়  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান।  কর্মসুচীতে ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ড. মোঃ রুহুল আমিন, উপাধ্যক্ষ প্রকৌশলী বাবু সাহা, মেকানিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী পবিত্র কুমার হালদার সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo