১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৭
শিরোনামঃ

বরিশাল চকবাজার এবায়দুল্লাহ মসজিদে অগ্নিকাণ্ড

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক: বরিশাল নগরীর চকবাজার এবায়দুল্লাহ জামে মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জোহরের নামাজ আদায় করতে সব মুসল্লিরা যখন প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় ইমামের কক্ষের এসি বিকট শব্দে বিস্ফোরিত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ইমামের কক্ষে।

তাৎক্ষণিক মুসুল্লিরা আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইমামের কক্ষে থাকা বিভিন্ন আসবাবপত্র ও ইসলামিক বই আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট কাজ করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। তাদেরও ধারণা এসি থেকেই আগুনে সূত্রপাত ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo