৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৩
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

বরিশালে ৭ দফা দাবীতে অপসোনিন ফার্মা শ্রমিকদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, আগস্ট ১৭, ২০২৪,
  • 268 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার: মাসিক বেতন ফিক্সড করা সহ ৭ দফা দাবীতে বরিশাল অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (১৭ আগস্ট) সকাল ৬ টা থেকে বরিশাল নগরীর গ্যাস্টারবাইন এলাকায় দপদপিয়া ফেরীঘাট সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, অপসোনিন ফার্মা লিমিটেড এর শ্রমিকদের মাসে ৫/৬ হাজার টাকা বেতন দেয়া হয়। আমরা সবাই বাসা ভাড়া নিয়ে থাকি। নিজেদের খরচ মিটিয়ে এই অল্প টাকা দিয়ে কোন শ্রমিকদের পরিবার পরিজন সহ চলা সম্ভব নয়। বিগত আওয়ামী লীগ সরকার থাকা কালীন সময় আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারিনি। নানা রকম ভয়ভীতি দেখিয়ে আমাদের দমিয়ে রাখা হয়েছে। তাদের অন্যায়ের বিরুদ্ধে কোন শ্রমিক কথা বললে তাকে কারখানা থেকে বের করে দেয়া হয়। আজকে অন্যায়ের প্রতিবাদ করার সময় হয়েছে। তাই আমরা শ্রমিকরা আমাদের ন্যায্য দাবী আদায়ে সড়কে নেমেছি। আমাদের দাবী না মানলে পরবর্তীতে কারখানা অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।

শ্রমিকদের ৭ দফা দাবী সমুহ হচ্ছে, ১.শ্রমিকদের মাসিক বেতন ফিক্সড করে ১২ হাজার টাকা দিতে হবে এবং সরকারী ছুটির জন্য কোনো বেতন কাটা যাবেনা। প্রতিদিন ৮ ঘন্টা বা সপ্তাহে ৪৮ ঘন্টার অধিক কাজ করলে (ওভারটাইম) প্রতি ঘন্টায় শ্রমিকরে দিগুণ মজুরি প্রদান করতে হবে। ১২ ঘন্টা কাজ করলে নাস্তার ব্যবস্থা করতে হবে।২.৬ মাস পর কাজ অনুযায়ী পার্মানেন্ট করতে হবে। পুরানো শ্রমিকদের যারা অনেক বছর ধরে চাকরি করে তাদের নতুন ইনক্রিমেন্ট স্কেল বেতনের সাথে যোগ করতে হবে। প্রতিবছর ইনক্রিমেন্ট স্কেল ১০০০ যোজ ১৫০০ টাকা করতে হবে।৩.বছরে ২ বার বেতনের ৫০% বোনাস দিতে হবে।৪.কাজ চলাকালীন সময়ে কোনো দুর্ঘটনায় আহত শ্রমিকের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব কোম্পানির বহন করতে হবে।৫.শ্রমিকের চাকরিতে নিয়োগের পর নিয়োগপত্র এবং পরিচয়পত্র প্রদান করতে হবে।৬.আন্দোলনে জড়িত কোনো শ্রমিককে হয়রানি, ভোগান্তি ও হেনস্থা বা চাকরিচ্যুত করা যাবে না। যদি ভুল ত্রুটি হয় সংশোধনের জন্য সময় দিতে হবে।৭. শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo