৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪২
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ১৯, ২০২৪,
  • 224 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালনে বর্নাঢ্য মিছিল ও সমাবেশ হয়েছে। সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে মহানগর শাখা।

আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু সমাবেশে সভাপতিত্ব করেন। বক্তব্যে রাখেন প্রধান অতিথি মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খান মো. আনোয়ার, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম, রিয়াজ খান মিলটন, রিয়াজুর রহমান রিয়াজ প্রমুখ। সমাবেশ শেষে নগরে মিছিল করা হয়।

এর আগে, নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে বাদ্যযন্ত্র নিয়ে নেতাকর্মীরা সমাবেশে এসে যোগ দেয়। এছাড়াও সকালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা স্বেচ্ছাসেবক দল। সমাবেশে সভাপতিত্ব করেন জেলার সভাপতি নিজামুর রহমান নিজাম। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কামরুল আহসান প্রমুখ। সমাবেশ শেষে বৃষ্টিতে ভিজে তারাও র‌্যালি করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo