১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:১০
শিরোনামঃ

বরিশালে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করায় বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ২৪, ২০২৪,
  • 326 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় স্বামীর বিরুদ্ধে লিগাল এইডে অভিযোগ করায় নাসিমা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করেছে পাষণ্ড স্বামী জাকির। আহতকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ২৪ মে দুপুর আড়াইটায় ভাটিখানার ভূইয়া বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত নাসিমা জানান, গত ২২ বছর আগে তার সাথে জাকিরের পারিবারিক প্রস্তাবের মাধ্যমে বিয়ে হয়। সে ঘরে একটি ছেলেও দুইটি মেয়ে রয়েছে। তার আগে জাকিরের একটি বিয়ে থাকলেও সে কথা গোপন রেখে তাকে বিয়ে করে। তার পরেও তার অনুমতি ছাড়া তৃতীয় এবং চতুর্থ বিয়ে করে। সে ঘরেও সন্তান রয়েছে। সে ঘরের একটি ছেলে সন্তানকে সে লালন পালন করে বড় করে তোলে।

এদিকে জাকির তার উপর একের পর এক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাকে অতিষ্ঠ করে তুলেছে। এমনকি স্বামীর স্বীকৃতি থেকে বঞ্চিত করে রেখেছে। এ ঘটনায় জাকির গত শুক্রবার তার উপর অমানবিক নির্যাতন চালায়। এ ব্যাপারে সে বাদী হয়ে বরিশাল লিগাল এইডে জাকিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে।

তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার দুপুরে সে তার মেয়ের বাড়ি থেকে বাসায় গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার স্বজনরা গুরুতর অবস্থা উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, আমার ছোট ভগ্নিপতি হানিফ আমার স্বামীকে উস্কানি দিয়ে একাধিক বিয়ে করিয়েছে। শুধু তাই নয় তাকে ফুসলিয়ে ফাসলিয়ে তার সম্পদ ক্রয় করেছে এবং ষড়যন্ত্র করে আমার ছেলে রায়হান ও তার পরিবারকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। যাতে আমি অসহায় হয়ে যাই। আমার স্বামীর পৈত্রিক সম্পত্তি সাড়ে ৩ শতাংশ জমি। আমি তার সাথে মামলা করে ৩ শতাংশ ১৩ পয়েন্ট জমি পেয়েছি। বাকি ৩৭ পয়েন্ট এখনো বুঝে পাইনি। আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন রকমের মামলা দিয়ে হয়রানি করছে মামলাবাজ হানিফ। আমি প্রধানমন্ত্রীর কাছে এর বিচার চাই।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo