৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:১৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সামাজিক কার্যক্রম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, আগস্ট ১১, ২০২৪,
  • 306 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ঢাকা পূর্বাচল রাইজিং স্টার লিও ক্লাব ও বরিশালের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ সহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে সচেতনতা মূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ আগষ্ট) দিনব্যাপী বরিশালের বিভিন্ন স্থানে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করেছে লায়ন্স ক্লাব অফ ঢাকা পূর্বাচল রাইজিং স্টার।

এসময় ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ সহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে করনীয় বিষয়ক লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

শিক্ষার্থীরা জানান, স্বাধীনতা পরবর্তী দেশকে নতুন করে গড়তে হবে। আমরা সবাই দায়িত্বশীল হলে কেউ সুযোগের অপব্যাবহার করতে পারবে না। বিভিন্ন স্থানে ধর্মীয় উপাসনালয়ে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ সহ যাবতীয় সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে মূলত আমাদের লড়াই। এরই অংশ হিসেবে আমরা কখনো ধর্মীয় উপাসনালয় পাহাড়া দিচ্ছি, কখনো বাজার মনিটরিং করছি আবার কখনো লিফলেট বিতরণ ও মাইকিং করে সচেতনতা সৃষ্টি করছি।
জনস্বার্থে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সাধারণ জনগণ। তারা বলেন, শিক্ষার্থীদের এমন মহৎ উদ্যোগ নতুন বাংলাদেশ বিনির্মাণে জনসাধারণকে আরও অনুপ্রানিত করবে, দেশপ্রেমকে জাগ্রত করবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo