১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৫৭
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ২৪, ২০২৪,
  • 348 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে নিত্যপণ্যের দাম কমানো, ২০ রোজার ভেতর বোনাস-বেতন পরিশোধ ও ব্যাটারিচালিত যানবাহনের ওপর অযৌক্তিক মামলা বন্ধের দাবিতে সমাবেশে করেছে শ্রমিক ফ্রন্ট। আজ রোববার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় দাবি দিবসের অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম জনগণের নাগালের বাউন্ডারির বাইরে চলে গেছে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়ে এখন খেজুরের বদলে বরই খাওয়ার ফতোয়া দিচ্ছে। ওদিকে বেশিরভাগ কারখানায় ঈদের আগে বেতন বোনাস দেওয়া নিয়ে মালিকদের অনিয়ম নিয়মে পরিণত হয়েছে। ব্যাটারিচালিত যানবাহনের ওপর হয়রানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে রং পার্কিংসহ বিভিন্ন নিপীড়নমূলক মামলা দেওয়ার সংখ্যা। অথচ নির্মাণ করা হচ্ছে না থ্রি হুইলারের জন্য পার্কিং স্ট্যান্ড কিংবা মহাসড়কে সাইডলেন।

বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় উদ্যোগে কর্মসংস্থান বাড়ানোর দিকে যত মনোযোগ তার থেকে জনগণের পেটে লাথি মারার দিকে মনোযোগ অধিকতর। হকার উচ্ছেদের ঘটনায় তার বহিঃপ্রকাশ প্রকাশ পায়। পুনর্বাসন ছাড়া কোনো হকার উচ্ছেদ করা যাবে না বলে দাবি করেন ফ্রন্টের নেতারা।

এসময় নেতারা বরিশালের সোনারগাঁও টেক্সটাইলসহ দেশের সকল কল-কারখানার শ্রমিকদের বেতন এবং ঈদ বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করার হুশিয়ারি দেন। অন্যথায় সরকারকে সকল শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে বলেন।

দাবি দিবসের সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সভাপতি দুলাল মল্লিক। এছাড়া বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়কারী ডা. মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি মাসুম গাজী, বরিশাল রিক্সা-ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সংগঠক আইউব আলী এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সভাপতি বিজন শিকদার প্রমুখ।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo