৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে সড়কের পাশে থেমে থাকা বাসে আগুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 329 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় অবরোধের শেষ সময়ে বরিশাল সদর উপজেলায় চরকাউয়ায় সড়কের পাশে থেমে থাকা একটি বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও বাসের মালিক জানিয়েছেন।

মহানগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানান, সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরআইচা গ্রামে সড়কের পাশে একটি বাস রাখা ছিল। বিএনপি-জামায়াতের অজ্ঞাতনামারা ভোর ৪টার দিকে বাসে আগুন দিয়েছে। এতে বাসটি পুড়ে গেছে।

জড়িতদের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে।

বাসের মালিক হাবিবুর রহমান সোহেল জানান, কীর্তনখোলা নদীর পূর্বপাড়ে চরকাউয়া খেয়াঘাট স্ট্যান্ড থেকে বাস বাকেরগঞ্জ ও ডিসি রোড রুটে মরিয়ম-ফাতেমা নামে বাসটি চলাচল করতো। হরতাল-অবরোধের কারণে চরআইচা গ্রামের এআরখান মাধ্যমিক বিদ্যালয়ের পাশে বাসটি রাখা ছিল। ভোর ৪টার দিকে ফোন করে তাকে জানানো হয় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোহেল বলেন, আগুনে বাসের ভেতরে সিট ও সিলিং পুড়ে গেছে। শুধুমাত্র বাসের কাঠামো রয়েছে। এ কাঠামো দিয়ে বাসটি পুনরায় চলাচলের উপযোগী করা যায় কি না, সন্দেহ রয়েছে।

এ ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করবেন বলে জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo