১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪৩
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে শ্যালকের হামলায় ভগ্নিপতি হাসপাতালে !

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৪,
  • 385 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
পারিবারিক কলহের জের ধরে বরিশাল নগরীর বিমানবন্দর থানাধীন গড়িয়ার পাড় এলাকায় ভগ্নিপতিকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে শ্যালক ও তার সহযোগীরা।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় গড়িয়ার পাড় পুরানো সিটি গেইট সংলগ্ন এ হামলার ঘটনা ঘটে। আহুতের নাম মোজাম্মেল হাওলাদার সে ওই এলাকার বাসিন্দা মৃত: আদম আলী হাওলাদারের ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মোজাম্মেল জানান, গত ১৫ দিন আগে তার সাথে তার স্ত্রী সাবিনার পারিবারিক কলহ নিয়ে ঝগড়া হয়। বিষয়টি তার বড় বোন পারুল কে জানায়। পারুল ঘটনার দিন সকালে তার বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালমন্দ করে।

এ সময় তাকে ডাক চিৎকার করতে বারন করে ঘর থেকে সে বের হয়ে যায়। পারুল ক্ষিপ্ত হয়ে তার ছেলে পান্না ও ভাই ছাব্বিরকে খবর দেয়। একপর্যায়ে তার নেতৃত্বে পান্না ও ছাব্বির সহ কয়েকজন মোজাম্মেলকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo