১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০০
শিরোনামঃ

বরিশালে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন, ৯৯৯-এ ফোন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ২৭, ২০২৩,
  • 408 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর কালিজিরা এলাকায় যৌতুক না দেয়ায় এক গৃহবধূকে গৃহবন্দী করে রাত-দিন নির্যাতন, ৯৯৯-এ ফোন দিলে অবশেষে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ৮ টায় ২৬ নং ওয়ার্ডের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই এলাকার বাসিন্দা হিরন খলিফার স্ত্রী সাথী আক্তার ও শিশুসন্তান শামীম। আহতদের মধ্যে সাথী শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সাথী জানান, তার স্বামী হিরন খলিফা গত দুই মাস আগে থেকে তার পিত্রালয় থেকে এক লক্ষ টাকা যৌতুক আনতে বলে। এতে সে অপরগতা স্বীকার করায় তাকে দীর্ঘদিন ধরে গৃহবন্দী করে রাতদিন নির্যাতন করে।

এরই ধারাবাহিকতায়, ঘটনার দিন শনিবার সকালে হিরণ প্রতিদিনের ন্যায় তাকে গৃহবন্দী করার জন্য তালার চাবী খোজে। চাবী না পেয়ে ক্ষিপ্ত হয়ে তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে।

তার ডাক চিৎকার শুনে শামীম ঘটনাস্থলে গেলে তাকেও বেধড়ক মারধর করে।

পরে সে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গুরুতর অবস্থা উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবী জানিয়েছেন আহত সাথী ও তার অসহায় পরিবার।

এছাড়া মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo