৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫১
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

বরিশালে যমুনা লাইন পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, আগস্ট ২৫, ২০২৪,
  • 258 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে যমুনা লাইন পরিবহন ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত এবং ছয়জন আহত হয়েছে।

রবিবার (২৫) আগস্ট বেলা দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বেজহার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই মোঃ জামান জানিয়েছেন, ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই যমুনা লাইন পরিবহন এর যাত্রী সুমি আক্তার (৩০) ও তার শিশু ছেলে আজমাইন (৪) মারা যান।পরে তাদের লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাহিন্দ্রার আহত ছয় যাত্রীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী হাসপাতালে পরে শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়েছে।

এ সময় তিনি আরও জানান, ঘটনার পর পরই দূর্ঘটনাকবলিত দুটি যান আটক করা হয়েছে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন,নিহত সুমি আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দত্তেরাবাদ এলাকার বাসিন্দা আজম মৃধার স্ত্রী।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo