৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:২৯
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে মা ও পরকিয়া প্রেমিকের হাতে শিশু খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, এপ্রিল ৩০, ২০২৩,
  • 420 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশালে পরকিয়া প্রেমের কারনে নিজ সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে মা ও তার প্রেমিকের বিরুদ্ধে। রবিবার (৩০ এপ্রিল) বরিশাল নগরীর বান্দ রোড এলাকার হোটেল বায়েজিদে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২৫ এপ্রিল বরিশাল নগরীর শের- ই-বাংলা মেডিকেলের সামনে হোটেল বায়েজিদে ওঠেন  নগরীর পলাশপুরের আল-আমিনের স্ত্রী মরিয়ম বেগম ও তার পরকিয়া প্রেমিক মিলন হাওলাদার। রবিবার সকালে হঠাৎ হোটেল ম্যানেজারকে মরিয়ম জানান, তার ৫ বছরের শিশু আবির ইসলাম জিহাদ অসুস্থ। এ সময় মিলন হাওলাদার রুমে না থাকায় হোটেল ম্যানেজার মরিয়মকে শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে বলে। হাসপাতালে নিলে শিশু জিহাদকে মৃত জানায় চিকিৎসক।
এ ঘটনা তদন্তে নিহতের মা ও তার প্রেমিককে হেফাজতে নিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নিহত ওই শিশুর মায়ের মামা আব্দুল মান্নান  জানান, আমরা শুনেছি আমার ভাগনি মরিয়ম ও তার কথিত স্বামী মিলন আমার নাতিকে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠ বিচারের দাবী জানাচ্ছি যাতে আর কেউ এমন ঘটনা না ঘটাতে পারে।
তবে নিহত জিহাদের মা ও তার পরকিয়া প্রেমিক মিলন হাওলাদারের দাবি, হোটেলের সিড়ি থেকে পড়ে আহত হয়েছে জিহাদ।
নিহত ‍শিশু আবির ইসলাম জিহাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: ফজলুল করীম জানান, তদন্তের জন্য নিহত জিহাদের মা মরিয়ম ও তার পরকিয়া প্রেমিক মিলনকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।
তিনি আরও জানান, আমরা লাশটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ময়না তদন্তের পরে মূল রহস্য উদঘাটন হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo