স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর ২৭ নং ওয়ার্ড রুহিয়ার পোল এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দেনাদারের হামলায় মা ও ছেলে সহ ৪ জন রক্তাক্ত জখমের অভিযোগ পাওয়া গেছে। শনিবার(৩ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় রুহিয়ার পোল এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহরা হলো, ওই গ্রামের বাসিন্দা ফারুক সিকদারের স্ত্রী নাসিমা ছেলে মিঠু ভাই উজ্জল ও ফিরোজ। বর্তমানে তারা শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন। আহত উজ্জল জানান,তার ভাগ্নে ফিরোজের দোকান থেকে গত এক বছর আগে ২৬ শত টাকার মালামাল বাকীতে ক্রয় করে একই এলাকার আব্দুল গনির ছেলে জিহাদ। মিঠু তার কাছে টাকা চাইলেই সে দীর্ঘদিন ধরে টালবাহানা করে আসে। তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে সে জিহাদের কাছে টাকা চায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জিহাদ সহ কয়েকজন মিঠুকে লাঠি সোটা দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
তার ডাক চিৎকার শুনে তার মা নাসিমা মামা উজ্জল ও ফিরোজ ঘটনাস্থলে গেলে তাদেরকে তার ঘরে আটকিয়ে হত্যার উদ্দেশ্য রামদা এবং বগীদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তিনি অভিযোগ করে আরও বলেন, জিহাদ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
স্থানীয় থানায় তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।