১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৭
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ৮, ২০২৪,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের মুলাদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করেছেন ডুবুরীরা। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার জয়ন্তী নদীর সফিপুর ইউনিয়নের নোমরহাট পল্টুন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

নিহত শফিকুল ইসলাম (১৮) সফিপুর ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে প্রতিবেশি শাওন ফকিরের সঙ্গে জয়ন্তী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। শাওন ফকির জানান, বৃহস্পতিবার রাতে নৌকার দুদিকে বসে দুজন মাছ ধরছিলেন। দিবাগত রাত সোয়া ২টার দিকে শফিকুল নৌকা থেকে পানিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে ডাকচিৎকার দিয়ে অন্য জেলে ও স্বজনদের সহযোগিতায় শফিকুলের খোঁজ শুরু হয়।

তাঁকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরীদের সংবাদ দেওয়া হয়। ডুবুরী দল ও স্থানীয়রা প্রায় ১০ ঘন্টার চেষ্টায় আজ শুক্রবার দুপুর ১২টার দিকে নোমরহাট পল্টুন এলাকা থেকে শফিকুলের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নাজিরপুর নৌ–পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় উদ্ধারকৃত লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo