২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:০৯
শিরোনামঃ

বরিশালে মনোনয়ন জমার ৫ ঘন্টার মাথায় প্রার্থীর প্রস্তাবকারীর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ১৭, ২০২৩,
  • 373 সংবাদটি পঠিক হয়েছে
বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনায়নপত্র জমা দেয়ার ৫ ঘন্টার মাথায় এক কাউন্সিলর প্রার্থীর প্রস্তাবকারী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত এম এ জলিল (৭০) বরিশাল নগরের ১৮ নম্বর ওয়ার্ডের ক্ষিরোধ মুখার্জী লেনের বাসিন্দা এবং চৈতন্য স্কুলের শিক্ষক ছিলেন। তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাবের আব্দুল্লাহ সাদীর প্রস্তাবকারী ছিলেন।

কাউন্সিলর প্রার্থী সাদী বলেন, নির্বাচনের মনোনয়ন ফরমে তার প্রার্থীর হওয়ার প্রস্তাবকারী ছিলেন প্রবীন ব্যক্তিত্ব এমএ জলিল। মঙ্গলবার বেলা ১১ টার দিকে তাকে নিয়ে সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেই।

তিনি আরও বলেন, বেলা ১২ টার দিকে বাসায় ফিরে যান প্রবীন ব্যক্তিত্ব এমএ জলিল। এরপর বিকেল চারটার দিকে তিনি বুকে ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সাদী।

এলাকার প্রবীণ এই ব্যক্তির মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo