৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জুন ১২, ২০২৩,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এখন ভোট গণনা শুরু হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। আশা করি কিছুক্ষণের মধ্যে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে বসে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।

এবার বরিশাল সিটিতে ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন ভোটার থাকলেও ভোটার উপস্থিতি ছিল কম।

ভোট চলাকালে কয়েকটি ভোট কেন্দ্রের বিরুদ্ধে নানান অভিযোগ ছিল প্রার্থীদের।

এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ২২নং ওয়ার্ডের ছাবেরা খাতুন স্কুল ভোট কেন্দ্রে কথা কাটাকাটির জেরে হাতপাখার প্রার্থী ফয়জুল করিমসহ কয়েকজনকে পিটিয়েছে আওয়ামী লীগের কর্মীরা।

এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন হাতপাখা প্রতীকের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম।

তার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, মারামারির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান আছে, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo