স্টাফ রিপোর্টার
বরিশাল এয়ারপোর্ট থানাধীন কড়াপুর পশ্চিম ধর্মাদি এলাকায় জোরপূর্বক পুকুর সেচ কে কেন্দ্র করে ভাইসহ একই পরিবারের ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে তারই আপন ভাই আনোয়ার ও তার পরিবারের লোকজন।
শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে আনোয়ারের পুত্রবধূ উর্মি নাটকীয় ভাবে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলা চালিয়ে ঘর ভাংচুর,নগদ ৬০ হাজার টাকা,দুইটি স্বর্ণের চেইন, ও দুইজোড়া কানের দুল ছিনিয়ে নেয় বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে । বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার বাসিন্দা আবুল হোসেন, মেয়ে তামান্না আক্তার,ও লামিয়া আক্তার।
বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আবুল হোসেন জানান, ঘটনার দিন বুধবার সকালে তার পুকুর জোরপূর্বক সেচ করে তারই আপন ভাই আনোয়ার ও তার পরিবারের লোকজন। এ সময় আবুল বাধা প্রদান করলে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হয়।
একপর্যায়ে ক্ষীপ্ত হয়ে আনোয়ার, দেলোয়ার,শাহেদ,রুনা ও পারুলসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে লাঠিপেটা করে। তাদের ডাক চিৎকারে তামান্না ও লামিয়া ঘটনাস্হলে গেলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।পরে তার স্বজনরা তাদের কে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে লামিয়ার অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন,ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।