নিজস্ব প্রতিবেদক
বরিশাল সদর উপজেলার ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের ( প্রত্যাশা ২) প্রকল্পের ” প্রবাসবন্ধু ফোরামের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল এম আর এস সি এর মিটিং রুমে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আকনের সভাপতিত্বে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরন বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট কো- অর্ডিনেটর জনাব এমদাদুল হক ও জনাব ইব্রাহিম খলিল, সেক্টর স্পেশালিস্ট ইকোনমি রিইন্টিগ্রেশন ( প্রত্যাশা ২) জনাব তানভীর আহম্মেদ ও সাদিয়া আক্তার , প্রোগ্রাম অর্গানাইজার জনাব মো: রাকিব হোসেন।
আব্দুল খালেক আকন( বীর মুক্তিযোদ্ধা) সভাপতি, হারুন উর রশীদ ( জনপ্রতিনিধি ও ব্যবসায়ী) সাধারণ সম্পাদক,সহ- সভাপতি মোসা: জাহানারা বেগম ( সমাজসেবী ও নারী জনপ্রতিনিধি), শেখ মুনীর হোসেন ( সহকারী প্রধান শিক্ষক) সাংগঠনিক সম্পাদক, এম আর শুভ (সাংবাদিক) তথ্য ও প্রচার সম্পাদক,ও সাধারণ সদস্য হিসেবে রানু বেগম, মোসা: খাদিজা ইয়াসমিন, বাদল খান, মো. রিয়াজুল ইসলাম, ফিরোজা বেগম, নাঈম গাজী ও কাওসার আহম্মেদ নির্বাচিত করে করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
কমিটির পক্ষে শেখ মুনীর হোসেন ও মোসা: জাহানারা বেগম বক্তব্য রাখেন কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা জানান এবং কমিটির কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহবান জানান ও ব্রাকের উক্ত কার্যাবলীর ভূয়সী প্রশংসা করেন।