৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৬
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ১, ২০২৩,
  • 404 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : “টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী এবারের এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।

 

আজ বৃহস্পতিবার (১লা জুন,) সকাল সাড়ে নয়টায় বরিশাল জেলা প্রশাসন ও বরিশাল জেলা প্রাণিসম্পদ কার্যলয়ের আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় বরিশাল সার্কিট হাউজ ধানসিঁড়ি সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

বরিশাল জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশ্ব দুগ্ধ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (অতিরিক্ত) সচিব ও বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় প্রাণিসম্পদ বিভাগ পরিচালক ডাঃ মোঃ আব্দুস সবুর,অতিরিক্ত পুলিশ সুপার (বাখেরগঞ্জ) সার্কেল মোঃ ফরহাদ সরদার,

 

অনুষ্ঠানে শুরুতে দুগ্ধগুনাবলী নিয়ে প্রাম্যচিত্র ও পাওয়ার পয়েন্টের উপর আলোচনা করেন বরিশাল জেলা প্রাণিসম্পদ অফিসার ড.নুরুল আলম।

 

অনুষ্ঠানে আরো অংশ গ্রহন করেন জেলা প্রশাসন দপ্তরের বিভিন্ন উর্ধ্বতন অফিসার জেলা প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও ডেইরী এবং পোল্ট্রি ফার্মাস এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডেইরী খামারীবৃন্দ সহ বিভিন্ন ভেটেরিনারি ঔষদ কোম্পানি এবং ফিড কোম্পানির প্রতিনিধি গণ।

 

এর পূর্বে বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসানের নেতৃত্বে প্রচন্ড গরম উপেক্ষা করে এক বর্ণাঢ্য র‌্যালি সার্কিট হাউজ প্রাঙ্গন খেকে বেড় হয়ে নগরীর কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলোচনা সভাস্থল সার্কিট হাউজে এসে শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo