৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, এপ্রিল ১, ২০২৪,
  • 340 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদীতে বিদ্যুতায়িত হয়ে দুলাল হাওলাদার (৮৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল পৌনে দশটার দিকে উপজেলার পশ্চিম ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুলাল ওই গ্রামের মৃত গওহর হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা সাংবাদিকদের জানান, সোমবার সকাল পৌনে দশটার দিকে ওই বৃদ্ধ টয়লেটে যাচ্ছিলেন। এ সময় পাশের ঘরের টিনের সঙ্গে হাত লাগলে তিনি বিদ্যুতায়িত হন। তিনি তাৎক্ষণিক মাটিতে পরে ঘটনাস্থলেই মারা যান। তাঁর পরিবারের লোকজন থানায় খবর দেন।

গৌরনদী মডেল পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পেয়ে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থালে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo