৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বিএনপির ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 361 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র দেওয়া অবরোধ কর্মসূচীর সমর্থনে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় কাভার্ড ভ্যান পোড়ানোর ঘটনায় দায়েরকৃত মামলায় তিন থানার (গৌরনদী, বাবুগঞ্জ ও বিমানবন্দর) ৩৫ জন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে বাটাজোর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রেমন তালুকদার কালু বাদী হয়ে মামলাটি করেন।

মামলার উল্লেখযোগ্য আসামীরা হলো- গৌরনদী উপজেলার বিএনপি’র আহবায়ক সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপি’র আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব ফরিদ মিয়া, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল জেলা উত্তর বিএনপি’র সদস্য সচিব মুকুল হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক মনির হাওলাদার, সদস্য সচিব মনির আকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা, সদস্য সচিব আল আমিন মোল্লাসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের ৩৫ জন নেতাকর্মী।

এবিষয়ে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু জানান, অগ্নি সংযোগের সাথে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোন সংশ্লিষ্টতা নেই। নির্বাচনের সময় যাতে বিএনপি নেতারা এলাকায় না থাকতে পারে সেজন্য মিথ্যে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo