১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৩
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, মেডিকেল শিক্ষার্থী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪,
  • 374 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল-ঢাকা মহাসড়কে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তানজিম রহমান খান শ্রাবণ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন, যিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২য় বর্ষের এক শিক্ষার্থী বলে জানা গেছে। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮ দিকে বাবুগঞ্জের রহমতপুর ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা মো. মারুফ (২০) নামে অপরজন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাকে রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়।

নিহত তানজিম রহমান খান শ্রাবণ বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইদুর রহমান খানের ছেলে। আর আহত মো. মারুফ একই ইউনিয়নের পাংশা চাপরাশি বাড়ির বাসিন্দা মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া (ঢাকা মেট্রো ব-১৫-৯৫০৮) ইলিশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলেন (পটুয়াখালী মেট্রো- ল-১১-০৯০৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি পরিবহনের নিচে ঢুকে যায় এবং আগুন ধরে যায়। তাৎক্ষণিক বাবুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ও এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বাস ও মোটরসাইকেল উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পরিবহন ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মাসুদ আলম চৌধুরী বলেন, ‘রহমতপুরে সড়ক দুর্ঘটনায় একজন মেডিকেল কলেজের ছাত্র নিহত হয়েছে ও একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবহন ড্রাইভার পালিয়ে গেছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo