৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৩১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ২, ২০২৩,
  • 404 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ সময় দুর্ঘটনায় গুরুতর আহতরা হলেন, রহিমা বেগম (২৫), রিনা দাস (৫৫), ঝর্না দাস (২৫), প্রিয়াংকা (২২), পূর্নিমা (২২) ও ট্রাকের হেলপার সাকির হোসেন (১৯)। এছাড়া বাকি ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, বরিশাল থেকে পয়সারহাটগামী লোকাল বাস ঝিনুক (বরিশাল মেট্রো-ব ১১০০-৪৭) যাত্রী নিয়ে পয়সারহাট বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৫-২৩০৪) উপজেলার আগৈলঝাড়া-পয়সারহাট আঞ্চলিক মহাসড়কের ফুল্লশ্রী এলাকার মডেল মসজিদ সংলগ্ন মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রায় ১৫ জন আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo