১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:০৪
শিরোনামঃ
ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী

বরিশালে বালুবাহী জাহাজে ঝুলছিল শ্রমিকের ঝুলন্ত মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৪,
  • 365 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বানারীপাড়ায় বালুর জাহাজ থেকে রাকিব বেপারী (২১) নামের এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাকিব উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইসরাফিল বেপারীর পুত্র ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানাগেছে, উপজেলার বিশারকান্দি ইউনিয়নের আল-আমিন তালুকদারের (৪২) ‘এমভি তালুকদার’ নামীয় বালুর জাহাজে শ্রমিকের কাজ করতো রাকিব। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বেলা দেড়টার দিকে ওই ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে গ্রাম পুলিশ মোঃ মোস্তফা কামালের বসত বাড়ির পূর্ব পাশে কলাভিটা খালের মধ্যে নোঙর করা “এমভি তালুকদার” নামীয় বালুবাহী জাহাজের ইঞ্জিন রুমের মধ্যে ছাউনির লোহার এঙ্গেলের সাথে রাকিবের ব্যবহৃত তোয়ালে দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় জাহাজের সুকানি মো রাসেল আকন দেখতে পান।

তৎক্ষণিক বিষয়টি বানারীপাড়া থানায় জানালে পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বানারীপাড়া থানা পুলিশের ওসি মো. মাইনুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা, তারপরেও মৃত্যু রহস্য উদঘাটনে বুধবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে রাকিবের মরদেহ পাঠানো হয়েছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo