৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বন্দুকের বাট তৈরির অভিযোগে কাঠমিস্ত্রি গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, অক্টোবর ১৩, ২০২৩,
  • 362 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশালের গৌরনদীতে বন্দুকের বাট তৈরির অভিযোগে নুরুল হক নামে এক কাঠমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সরিকল ইউনিয়নের উত্তর সাকোকাঠি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাঠমিস্ত্রির নাম নুরুল হক (৪৮)। তিনি সাকোকাঠি গ্রামের ফার্নিচার দোকানের মালিক।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফোরকান হোসেন হাওলাদার বলেন, গতকাল বৃহস্পতিবার মধ্য রাতে সাকোকাঠি গ্রামের একটি ফার্নিচারের দোকানে বন্দুকের বাট তৈরি করা হচ্ছিল। রাত দেড়টায় দিকে পুলিশ অভিযান চালিয়ে ফার্নিচার দোকানের মালিক নুরুল হককে বন্দুকের বাটসহ আটক করে। এ ঘটনায় আজ শুক্রবার সকালে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন সরদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফোরকান হোসেন হাওলাদার বলেন, কার জন্য বন্দুকের বাট তৈরি করা হচ্ছিল ও বন্দুকটি কোথায় রয়েছে, এর সঙ্গে জড়িত শনাক্তে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo