৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 342 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় নগরীর বান্দ রোড এলাকায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার মো. শওকত আলী প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী ম্যাচে বালক এবং বালিকা গ্রুপে পিরোজপুর বনাম পটুয়াখালী জেলা মুখোমুখি হয়। এ ছাড়া বিভাগীয় পর্যায়ের এ টুর্নামেন্টে বিভাগের ৬টি জেলা থেকে বালক ও বালিকাদের ছয়টি করে মোট ১২টি দল অংশগ্রহণ করছে।

এদিকে, বিভাগীয় কমিশনার কার্যালয় ও বরিশাল জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) পারভেজ হাসান।

বিশেষ অতিথি ছিলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহ, বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo