৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৪:১৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে প্রথমবারের মত নারীদের জন্য আয়োজন করা হলো ‘আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা’

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, নভেম্বর ৩, ২০২৩,
  • 386 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
নারী সংগঠন মানবী’র উদ্যোগে ”স্বনির্ভর মানবী” প্রজেক্টের আওতায় আজ সকালে প্রাকটিকাল ক্লাসের মাধ্যমে শেষ হল নারীদের জন্য ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশাল অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তজার্তিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও ড্রীমি ম্যাট্রিমনির আলোকচিত্র বিভাগের প্রধান মেহেদী হাসান শুভ।

উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন প্রায় ১৫ জন তরুনীরা। আলোকচিত্রের প্রাথমিক বিষয়বস্ত এবং কিভাবে একজন নারী আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার গঠন করতে পারেন সে সম্পর্কে জেনেছেন শিক্ষার্থীরা।

স্পাইস এন্ড মোর রেস্তোরায় হয়েছে প্রথম দুইদিনের আয়োজন। মানবীর প্রতিষ্ঠাতা আফসানা মীম বলেন, নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং তাদের অল্প অল্প এগিয়ে যাওয়ার অংশ হতে পারে মানবী বেশ আনন্দিত। প্রশিক্ষণার্থী মুক্তা বলেন, আলোকচিত্রের এত বড় পরিসর সম্পর্কে আগে জানা ছিল না।

অনেক কিছু জানলাম এবং শিখলাম। কর্মশালার শেষ দিন ভোরে নগরীর চাদমারী খেয়াঘাট এলাকায় ছবি তুলতে বেরিয়েছিলেন সবাই।

প্রশিক্ষক শুভ বলেন, এই ধরনের আয়োজন মানবী বলেই করতে পেরেছে। সবার মাঝে বেশ উৎসাহ দেখলাম ছবি তোলার ব্যাপারে। সবার জন্য শুভকামনা। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল সকলকে সনদপত্র প্রদান করা হয় মানবীর পক্ষ থেকে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo