৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০৮
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে দুটি কাভার্ডভ্যান ভর্তি ৬ টন নিষিদ্ধ পলিথিনসহ আটক ৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ২, ২০২৩,
  • 347 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ  বরিশালে দুটি কাভার্ডভ্যান ভর্তি ৬ টন পলিথিনসহ ৩ জনকে আটক করেছে বরিশাল পরিবেশ অধিদপ্তর ও এয়ারপোর্ট থানা পুলিশ। রোববার (১ অক্টোবর) দিনগত রাত ১টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কামিনি পাম্প সংলগ্ন এলাকা থেকে গাড়ি দুটি আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালেক মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে বরিশালগামী দুইটি কাভার্ডভ্যানে তল্লাশি করা হয়। এ সময় দুটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ড ১৪-৮০৩৩ ও ঢাকা মেট্রো-ড ১৪-৮৫৬৪) ভর্তি ৬ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা।

এ সময় দুই চালকসহ এক হেলপারকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটকরা তাদের বাড়ি বেনাপোল সীমান্তে বলে জানিয়েছেন।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, রাতে পরিবেশ অধিদপ্তর থেকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। এছাড়া ৩ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo