৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫২
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মার্চ ৩১, ২০২৪,
  • 376 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক রিপোর্ট ।। বরিশালে দুই দিনব্যাপী বিভাগীয় উদ্ভাবনী মেলা এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

আজ বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর অশ্বিনী কুমার হলে দুই দিনব্যাপী বরিশাল বিভাগীয় উদ্ভাবনী মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগীয় অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোঃ সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন চেয়ারম্যান মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দিকী, যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় খালেদ মোহাম্মদ জাকী, বরিশাল জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম, পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, পরিচালক শেবাচিম বরিশাল ডাঃ মোঃ সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৫ জেলা জেলা প্রশাসক বৃদ্ধ। শুরুতে প্রধান অতিথি বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন । পরে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনায় উদ্ভাবনী মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে অতিথিরা মেলার স্টল পরিদর্শন করেন সেখানে বিভিন্ন জেলার উদ্বোধনী উদ্যোগ নিয়ে আলোচনা করেন। মেলায় বরিশাল বিভাগের ছয়টি জেলার ২৫ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয় মেলা চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo