৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:২৭
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ডেঙ্গু ও করোনা সচেতনতায় মাঠে নামলো এনসিপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুন ১৭, ২০২৫,
  • 174 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদন : ডেঙ্গু নিয়ন্ত্রণ, করোনা প্রতিরোধ এবং নগর পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির বরিশাল মহানগর & জেলা শাখার উদ্যোগে বরিশাল নগরীতে এক ব্যতিক্রমী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মসূচির নেতৃত্ব দেন বরিশাল জেলা শাখার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা এবং যুগ্ম সমন্বয়কারী মোঃ তামিমুল হাসান। সকাল ১০টা থেকে টাউন হল চত্বর ও সদর রোড এলাকায় এই কর্মসূচি পরিচালিত হয়। ক্যাম্পেইনে অংশগ্রহণকারী দলীয় নেতাকর্মীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও লিফলেট নিয়ে জনগণের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

কর্মসূচির মূল কার্যক্রমের মধ্যে ছিলো:

ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানির উৎস চিহ্নিত করা ও সেগুলোর ওপর নজরদারি বিষয়ে প্রচার।

করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ এবং হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো।

নগর পরিচ্ছন্নতার অংশ হিসেবে ফুটপাথ ও আশপাশের সড়ক ঝাড়ু দিয়ে পরিস্কার রাখা।

পথচারী ও ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ।

দুপুরে ক্যাম্পেইন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক এবং বরিশালের সিভিল সার্জনের দপ্তরে গিয়ে দুটি পৃথক স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপিতে বরিশাল নগরীতে নিয়মিত ফগার মেশিন ব্যবহার, পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বৃদ্ধি, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম জোরদার করার দাবি জানানো হয়।

যুগ্ম সমন্বয়কারী মোঃ তামিমুল হাসান বলেন,
“আমরা চাই সকল নাগরিক স্বাস্থ্যবিধি মেনে চলুক এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে। পরিচ্ছন্নতা এবং জনস্বাস্থ্য রক্ষায় এমন সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখতে হবে।

প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা ছাড়াও এই কর্মসূচিতে দলের অন্যান্য নেতা ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।

জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও জনস্বাস্থ্য, পরিবেশ ও নাগরিক অধিকার বিষয়ক এমন সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo