৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৫৩
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ২, ২০২৪,
  • 405 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে।

গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান বলে জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) শ্যামল কৃষ্ণ মণ্ডল।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গৌরনদী উপজেলার তাসলিমা (৪০) ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার মো. জলিল (৫৫) এবং মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধানিসাফা এলাকার আমির আলি (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গোটা বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ২৫৬ রোগী।

এদিকে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৪ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, ৫০ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ১১৮ জন, পটুয়াখালীতে ৩৫, ভোলায় ৩১, পিরোজপুরে ৫৯, বরগুনায় ৪৪ ও ঝালকাঠিতে ১২ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৭৬৭ জন; আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৪১৭ জন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo