৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:২২
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরিশালে ডেঙ্গুতে আরো এক জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জানুয়ারি ১৬, ২০২৪,
  • 425 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। সব শেষ তথ্য অনুযায়ী বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১৮ জন ডেঙ্গু রোগী।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মঙ্গলবারের দৈনন্দিন রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। অলকা রানী (৫০) নামে ওই রোগী জেলার গৌরনদী উপজেলার টরকি এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ১৭০ জনসহ বিভাগে ২১২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে আজকের সব শেষ পরিসংখ্যান অনুযায়ী গত সোমবার বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ৯ জনসহ বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন ১৮ জন ডেঙ্গু রোগী।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo