৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:২২
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ঝড়ে কাত হয়ে ডুবে গেল যাত্রীবাহী লঞ্চ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ১৫, ২০২৩,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশালের মেহেন্দিগঞ্জের কাজিরহাটে ঝড়ের কবলে পড়ে এমভি ইনজাম নামের একটি লঞ্চ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৫ জুন) সকার সাড়ে ৭টার দিকে কাজিরহাট থানাধীন পূর্ব ভংগাসংলগ্ন লতা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় কোনো হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ। তিনি বলেন, সকালে লঞ্চটি হিজলার টেক থেকে ১৫-২০ জন যাত্রী নিয়ে কাজিরহাটের লতা ঘাটের উদ্দেশ্যে রওয়ানা দেয়, সেখান থেকে বরিশালের দিকে যাওয়ার কথা ছিল।

তবে লতা ঘাটে পৌঁছানোর পূর্বে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেলে লঞ্চটিকে পূর্ব ভংগা সংলগ্ন নদীর চরে উঠিয়ে দেয় এর চালক। এরপর যাত্রীরা লঞ্চটি থেকে নিরাপদে নেমেও যায়। কিছুক্ষণ পর ঝড় শুরু হলে এটি কাত হয়ে ডুবে যায়। বর্তমানে আংশিক ডুবে যাওয়া লঞ্চটিকে উদ্ধারে কাজ করছে সংশ্লিষ্টরা।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। তবে সবাই লঞ্চ থেকে নেমে যাওয়ার কারণে কোনো হতাহতের ঘটনা নেই। হিজলা-বরিশাল রুটে চলাচলকারী এমভি ইনজাম লঞ্চের সুকানি নিজাম জানান, সকাল সাড়ে ৬টার দিকে হিজলা থেকে ১৬ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করি।

সকাল সাড়ে ৭টার দিকে কোনো কিছু বুঝে ওঠার আগেই ঝড় শুরু হয়। এতে লঞ্চের তলা ফেটে যায়। দ্রুত আমরা পাড়ে নোঙর করে যাত্রীদের নামিয়ে দিই৷ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সবাই নিরাপদে আছেন। আশা করছি আজকের মধ্যে লঞ্চ মেরামত করে কালকের মধ্যে বরিশালে পৌঁছাতে পারব।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, লঞ্চডুবির ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লঞ্চটি থেকে যাত্রীরা নিরাপদে পাড়ে নেমেছেন। ঝড়ে লঞ্চটির পেছনের অংশ ডুবে যায়। ডুবে যাওয়া অংশ তুলতে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo