১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:১০
শিরোনামঃ
নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা

বরিশালে জেলা পর্যায়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ২৪, ২০২৪,
  • 354 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জেলা পর্যায়ের শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি বরিশাল জেলার আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বিপিএম-সেবা, পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস ও জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাইসহ ১০ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ। শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বক্তব্য প্রদান করেন। পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo