স্টাফ রিপোর্টার : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিনকে নিয়ে সদ্য বরিশাল বরিশাল সিটি কর্পোরেশনের সতন্ত্র মেয়র প্রার্থী কামরুল হাসান রুপম কর্তৃক কুটক্তিমূলক মিথ্যা বানোয়াট বক্তব্য প্রদান করায় বরিশাল জেলা কৃষক দল এর তিব্র নিন্দা জানিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে।
আজ বৃহস্পতিবার (১৫ইজুন) সকাল সাড়ে ১১ টায় জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সম্মুখে এ প্রতিবাদ সভা করে।
জেলা কৃষকদল আহবায়ক এইচ.এম মহসিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল মহানগর যুবদল সহ-সভাপতি মোঃ আলমগীর, যুগ্ম আহবায়ক শেখ মানিক, বানারীপাড়া কৃষকদল আহবায়ক মিজানুর রহমান মৃধা, বানারীপাড়া পৌর আহবায়ক আব্দুল গফফার,উজিরপুর কৃষকদল সদস্য মোঃ স্বপন মল্লিক,বরিশাল সদর উপজেলা কৃষকদল সাধারন সম্পাদক মোঃ রাসেল হোসেন,বানারীপাড়া পৌর কৃষকদল মোঃ আনিচ উর রহমান,বাখেরগঞ্জ কৃষকদল সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর বিশ্বাস, বরিশাল মহানগর যুবদল বেল্লাল হোসেন প্রমুখ।
এসময় বক্তরা বলেন মেয়র প্রার্থী কামরুল আহসান রুপমের নিজের কোন বিএনপিতে স্থান নেই সেই লোক পাগলের প্রলামের মত একজন দক্ষ রাজনৈতীক ব্যাক্তিকে নিয়ে কুটক্তিমূলক বক্তব্য দেওয়া শোভা পায়না। আমরা বরিশাল জেলা কৃষকদল বরিশালের মাঠিতে কামরুল আহসান রুপমকে অবাঞ্ছিত ঘোষনা করছি।