৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ২:৩৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে জাতীয় যুব দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ১, ২০২৩,
  • 353 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

“স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বরিশাল পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সম্মাননা প্রদান, সনদপত্র ও যুব ঋণের চেক এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার কাজী মোঃ শোয়েব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো: ইউনুস।

এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও যুব উদ্যোক্তরা উপস্থিত ছিলেন।

শুরুতে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে প্রধান অতিথির নেতৃত্বে র‌্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সার্কিট হাউজ গিয়ে শেষ হয়। আগত অতিথিরা যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্যে রাখেন।

দিবসটি উপলক্ষ্যে ১২ জন যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের আওতায় ৭ লাখ ৮০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি একটি সংগঠনের মাঝে সম্মাননা প্রদান ও সনদ বিতরণ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo