২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৫
শিরোনামঃ

বরিশালে জাটকা ও জাল সহ দুইজনকে গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 391 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বরিশাল নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের পৃথক অভিযানে কারেন্ট জাল,জাটকা ইলিশ ও বিভিন্ন প্রজাতির মাছ সহ দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই মে ) সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা ,কালা বদর,আড়িয়াল খাঁ,মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।

এ সময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো পরিত্যক্ত অবস্থায় মোট ১০,০৭,১০০ মিটার কারেন্ট জাল,২৭০ কেজি জাটকা সহ দুই জনকে আটক করা হয়েছে বলে জানাযায়।

বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বরিশাল নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, মঙ্গলবার কীর্তনখোলা ,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌপুলিশ পৃথক অভিযান চালায়।এসময় মোট ১০,০৭,১০০ মিটার কারেন্ট জাল,২৭০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।

পরবর্তীতে অবৈধ কারেন্ট জাল গুলো সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকা ও অন্যান মাছ গুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরন করা হয়ছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন,গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে।বরিশাল নৌ-পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo