১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:০৫
শিরোনামঃ
সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী।

বরিশালে চুরি হওয়া ৫১ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩,
  • 368 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বরিশালে হারিয়ে যাওয়া ও চুরি হওয়া ৫১টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা পুলিশ। ফোনগুলো মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গত নভেম্বর মাসে বরিশাল জেলায় বিভিন্ন থানায় যেসব মোবাইল ফোন হারিয়ে যাওয়ার জিডি হয়েছে, তার মধ্যে ৫১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সাধারণত থার্ডপার্টির মাধ্যমে এসব ফোন উদ্ধার করা হয়েছে।

মোবাইল ফোন পেয়ে আনন্দিত মেহেন্দীগঞ্জের জেসমিন আক্তার জানান, তিনি মোবাইল ফোন ফেরত পাবেন এ রকম আশা ছিল না। এই মোবাইল ফোন ফেরত পেয়ে তিনি খুবই খুশি।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান হোসেন জানান, উন্নত প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। কেউ যদি পুরোনো মোবাইল ফোন কিনে থাকেন তাহলে তা ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo