১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪১

বরিশালে চন্দ্রদ্বীপের ম্যানেজার কতৃক চুরি করা মালামাল এস.টি কর্পোরেশনে উদ্বার!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩,
  • 356 সংবাদটি পঠিক হয়েছে

অনলাইন ডেস্ক
বরিশালে কর্মরত নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল আত্নসাতের উদ্দেশ্যে অন্য দোকানে অবৈধভাবে স্থানান্তরে হাতেনাতে ধরা পড়েছেন এক ম্যানেজার।

গতকাল নগরীর রুপাতলী এলাকায় এস.টি কর্পোরশনে এ ঘটনা ঘটেছে। আর ঐ মালামাল ব্যবসা প্রতিষ্ঠান চন্দ্রদ্বীপ টাইলস এন্ড স্যানিটারী কর্তৃপক্ষের। যদিও অভিযুক্ত ম্যানেজার রাকিব হাওলাদার ঘটনার সত্যতাও অকপটে স্বীকার করেছেন। তিনি চন্দ্রদ্বীপ টাইলস এন্ড স্যানিটারী দোকানে দীর্ঘ সাত মাস ধরে ম্যানেজার পদে দায়িত্ব পালন করেছেন।


এ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মিরাজ দেওয়ান অভিযোগ করে বলেন, আমি চাকুরীর সুবাদে ঢাকায় অবস্থান করি। মাঝে মধ্যে বরিশালের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দেখভালের সুযোগ পাই। ব্যবসা প্রতিষ্ঠানটির অগ্রগতিতে রাকিব নামের এক ব্যাক্তিকে ম্যানেজার পদে নিয়োগ করি। তিনি দীর্ঘ ৭ মাস আমার এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন। আমি যেহেতু বরিশালের বাইরে থাকি আমার ছোট ভাই ব্যবসাপ্রতিষ্ঠানটির সার্বিক দেখাশুনা করেন। কিন্ত রোববার দুপুর ১ টার দিকে সে ব্যক্তিগত কাজে সদর রোডে যাওয়ায় দোকানে শুধুমাত্র ম্যানেজার রাকিব অবস্থান করেন।

এ সুযোগে রাকিব আমার দোকানের বিভিন্ন রকমের ২৬টি মুল্যবান মালামাল সকলের অগোচরে ব্যাগ ভর্তি করে পাশের একটি শোরুমে রাখেন। এর ১০ মিনিট পরে আমাদের পার্শ্ববর্তী রুপাতলীতে টাইলস এন্ড স্যানিটারীর দোকান এস.টি কর্পোরেশনের সত্ত্বাধীকারি তুহিন জোমাদ্দারের কাছে চুরি করা মালামালগুলো দিয়ে আসে। মালামাল ব্যাগ ভর্তি সহ নিয়ে যাওয়ার বিষয়টি সিসি ক্যামেরায় দেখতে পেয়ে আমরা রাকিবকে মালামাল বিক্রি করেছে কিনা জানতে চাই। কিন্ত রাকিব অকপটে বিক্রির বিপরীতে চুরি করেছে বলে জানিয়ে আমাদের বলে, আমার আর্থিক অভাবের কারনে দোকান থেকে মালামাল চুরি করে এস.টি কর্পোরেশনে দিয়েছি ।

ওখান থেকে আমাকে টাকা দিবে। মোঃ মিরাজ দেওয়ান আরও বলেন, গত ৫ ডিসেম্বর থেকে আমার দোকানের ম্যানেজার রাকিব এস.টি কর্পোরেশনের সত্ত্বাধীকারি তুহিন জোমাদ্দারের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছে। যা আমরা রাকিবের মোবাইলে দেখতে পাই। সেখানে বিভিন্ন সময় রাকিব এস.টি কর্পোরেশনে আমার দোকানের মালামাল চুরি করে ঐ প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে দিয়ে আসতো। রাকিব ঐ মালামালের বিনিময়ে নিজ মোবাইলের বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করতো। মিরাজ আরও বলেন, ফেসবুক মেসেঞ্জারে রাকিবের আরও দুইটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের সম্পৃক্ততা মিলেছে। যেখানে সে আমার দোকানের মালামাল চুরি করে বিক্রি করতো। এছাড়া রোববার যে মালামাল নিয়ে এস.টি কর্পোরেশনে অবৈধভাবে দিয়েছে তার ক্রয়মুল্য হবে প্রায় ৫০ হাজার। আমরা ধারণা করছি এস.টি কর্পোরেশনের সাথে যোগাযোগের পর থেকে রাকিব আমার দোকান থেকে দুই থেকে আড়াই লাখ টাকার মালামাল আত্নসাত করেছে।

রাকিবের ফেসবুক মেসেঞ্জারে বিষয়টি স্পস্ট। যেহেতু রাকিব ৭ মাস ধরে আমার দোকানের ম্যানেজার পদে রয়েছে পুর্বের সিটি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো ইতিপুর্বে সে কত লক্ষ টাকার মালামাল সে চুরি করে অন্যত্র বিক্রি করেছে। মিরাজ বলেন, ঘটনা আমাদের কাছে স্পস্ট হওয়ার পর আমি ও অভিযুক্ত ম্যানেজার রাকিব সহ আরও কয়েকজন মিলে এস.টি কর্পোরেশনে গিয়ে স্বত্তাধিকারী তুহিনকে মালামাল নেয়ার বিষয়টি জানতে চাইলে , তিনিও বিষয়টি শিকার করেছেন। পাশাপাশি ঐ মালামাল সকলের সামনে তিনি আমাদের দেখিয়েছেন। এছাড়া তুহিন নিজেই নিজের ভুলের বিষয়টি স্বীকার করেছেন। মুলত তিনি নিজে মুল্যবান জিনিস কম দামে ক্রয় করতে পেরে চোরকে প্রশ্রয় দিয়েছেন। যদিও এখনই আইনী পদক্ষেপ নিবেন না বলে জানিয়ে মিরাজ আরও বলেন, আমি আপাদত আইনী পদক্ষেপ নিচ্ছি না। কারন বরিশালে টাইলস এন্ড স্যানিটারীর দুইটি সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেছি।

তারা বিষয়টি মিমাংসার আশ্বাস দিয়েছেন। আমি সে অপেক্ষায় রয়েছি।

এদিকে মিরাজ আরও বলেন, আমি ঘটনার পর আরও বেশ কয়েকটি স্থানে যোগাযোগ করে জানতে পারি এস.টি কর্পোরেশনের তুহিন বিভিন্ন দোকান থেকে কর্মচারীদের সাথে গোপনে আতাত করে মালামাল চুরি করিয়ে নিজে অল্প মুল্যে ক্রয় করেন। পরবর্তীতে অন্যের দোকানের সেই মুল্যবান মালামাল গুলো নিজে চড়া দামে বিক্রি করেন।

এদিকে ঘটনার সত্যতা ও নিজেকে দোষী শিকার করে চন্দ্রদ্বীপ টাইলস এন্ড স্যানিটারীর অভিযুক্ত ম্যানেজার মোঃ রাকিব হাওলাদার বলেন, দোকানে কেউ না থাকার সুযোগে আমি কিছু মালামাল নিয়ে এস.টি কর্পোরেশনে দিয়েছি ।

দোকানের মালিক সিসি ক্যামেরায় দেখলে আমি হাতেনাতে ধরা পড়ি। পরে মালামাল নিয়ে আসি। আমি অন্যায় করেছি। এ বিষয়ে এস.টি কর্পোরেশনের সত্ত্বাধিকারী তুহিন জোমাদ্দার জানান, আমি গ্রামের বাড়িতে আসছি। আমি মিরাজ ভাইর সাথে বিষয়টি সমাধান করে নিব। আমি সংগঠনের মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক। চুরি করা মালামাল ক্রয়ের বিষয় জানতে চাইলে তিনি উত্তর না দিয়ে প্রতিবেদকের সাথে যোগাযোগ করবেন বলে জানান।

বরিশাল টাইলস এন্ড স্যানিটারী সমিতির সাধারণ সম্পাদক বাবুল বলেন, অভিযুক্ত রাকিবের ইতিপুর্বে যত দোকানে চাকুরী করেছে প্রত্যেক দোকানে চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে ম্যানেজারের নিয়োগের বিষয়ে চন্দ্রদ্বীপ সত্ত্বাধিকারী মিরাজ ভাইয়ের আরও সতর্ক ও তার বায়োডাটা নেয়া উচিত ছিল। এছাড়া যে চুরি করে সে যতটুকু অপরাধী আর যে চোরাই মালামাল ক্রয় করে সেও সমান অপরাধী। মিরাজ ভাইকে বলেছি থানায় অভিযোগ দিতে। বাবুল আরও বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে বিষয়টি সুরাহায় চেস্টা করব।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo