১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৪

বরিশালে গভীর রাতে ঘরে থাকা মোটরসাইকেলে আগুন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩,
  • 341 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ প্রতিবেদক
বরিশালের বাবুগঞ্জে গভীর রাতে জানালার ফাঁক থেকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে মোটরসাইকেলসহ আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নুরে আলম মল্লিক।

শনিবার (২৩ ডিসেম্বর) রাত ২টার সময় উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের মৃত জাফর আলী মল্লিকের ছেলে নুরে আলম মল্লিকের পাকা ঘরে

এ ঘটনা ঘটে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নুরে আলম মল্লিক বলেন, আমার পাকা বিল্ডিংয়ের সামনের বারান্দায় রাখা মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গ্লাসের ফাঁক দিয়ে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে। আমরা রাত ২টার দিকে টের পেয়ে চিৎকার করলে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে আমার ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া, সামনের বারান্দায় থাকা টিভি, ফ্যান, খাটসহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে ক্ষতি হয়।

আমার বিল্ডিংয়ের ওয়াল ও ছাদে ফাটল ধরেছে। যারা অগ্নিসংযোগ করেছে তারা আমাদের ঘুমের মধ্যে পুড়িয়ে মারার উদ্দেশে এ ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনায় অজ্ঞাত আসামি করে এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, স্থানীয় একটি পক্ষের সাথে আমার বিরোধ চলে আসছে, তারাও ঘটনাটি ঘটাতে পারে। তবে যেহেতু আমি দেখিনি তাই কারও নাম উল্লেখ করতে চাইছি না। আমি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারপূর্বক বিচারের দাবি জানাই।

এয়ারপোর্ট থানার এসআই সাইদুল হক বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন। আমরা অগ্নিসংযোগের কারণ ও জড়িতদের শনাক্তকরণে কাজ করছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo