১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:১৬
শিরোনামঃ

বরিশালে গণধর্ষণ, প্রধান আসামি সাকিব গাজীপুরে গ্রেপ্তার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪,
  • 341 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীতে তরুণীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার প্রধান আসামি মো. সাকিবকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮)। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের লক্ষ্মীপুরা বাজার এলাকায় র‍্যাব-১ এর সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ এলিট ফোর্সের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

এলিট ফোর্স জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দুপুরে তরুণীকে (২১) আসামি সাকিব এবং রিয়াজ শিকদারসহ (২৮) কয়েকজনে মিলে ধর্ষণ করে। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তরুণী নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করলে অভিযুক্তরা কৌশলে বরিশাল থেকে পালিয়ে যায়।

জানা গেছে, গ্রেপ্তার সাকিব বরিশাল নগরীর আমির খান সড়ক সাগরদি এলাকার শুকুর ভূঁইয়ার ছেলে।

নিহত তরুণীর মা বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানায় গণধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন। সেই মামলার প্রেক্ষাপটে সাকিবকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo