৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে খেলা নিয়ে ৩ কিশোরের মারামারি, ‘মাথায় ঘুষি খেয়ে’ একজন নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩,
  • 386 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরিশালে কিশোর অপরাধের বলি হলো রমজান ব্যাপারী (১৫)। সমবয়সীদের সঙ্গে মারামারি করতে গিয়ে ঘুষির আঘাতে সে নিহত হয়েছে। নগরের ২৯ নম্বর ওয়ার্ডের পূর্ব বাঘিয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত দুই কিশোরকে বিমানবন্দর থানার পুলিশ আটক করেছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নয়। মাঠে একসঙ্গে খেলাধুলা করা নিয়ে রমজানের সঙ্গে তিন কিশোরের মারামারি হয়।

মাথায় এলোপাতাড়ি ঘুষির আঘাতে রমজান নিহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে পুলিশ আটক করেছে। অপর অভিযুক্ত পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পূর্ব ইছাকাঠি বিসমিল্লাহ মঞ্জিল নামক বাড়ির ভাড়াটিয়া বাদল ব্যাপারীর ছেলে রমজান ব্যাপারী। অভিযুক্ত কিশোরেরাও একই এলাকার ভাড়াটিয়া। তাদের সঙ্গে বিরোধের জেরে দুই দিন আগে রমজান প্রতিপক্ষের একজনকে মারধর করে।

এর জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় তালভিটা নামক স্থানে রমজানকে মারধর করে তিন কিশোর। এতে রমজান অসুস্থ হয়ে পড়লে তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত দেড়টার দিকে তার মৃত্যু ঘটে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) আশরাফ উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আজ শুক্রবার সকালে রমজানের বাড়ি পরিদর্শন করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo