৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:১৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে কিশোর গ্যাং বাহিনীর হামলায় যুবক আহত, অভিযোগ করে বিপাকে স্বজনরা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ২৫, ২০২৩,
  • 636 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরিশাল নগরীর উত্তর জাগুয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং বাহিনী। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ২৬ নং ওয়ার্ড উত্তর জাগুয়া সাউথ এপোলো হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম রতন তালুকদার সে ওই এলাকার বাসিন্দা আইয়ুব আলী হাওলাদারের ছেলে।বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,ঘটনার দিন রাতে জ্যোতি নামে এক যুবতীকে অ্যাপোলো হাসপাতালের সামনে যৌন উত্তক্ত করে একই এলাকার বাসিন্দা ইদ্রিসের ছেলে ও কিশোর গ্যাং বাহিনীর ইমন ও তার সহযোগীরা। এ সময় রতন প্রতিবাদ করলে ইমন তার কিশোর গ্যাং জিহাদ বাহিনীকে ঘটনাস্থলে ডেকে নেয়।

একপর্যায়ে জিহাদের নেতৃত্বে ক্ষিপ্ত হয়ে ইমন, মানিক,বিশ্বাস,নাদিম, ও শুভসহ কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে ছোড়া হকিস্টিক ও জি আই পাইপ সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাক চিৎকারে স্থানীয়রা আহত কে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় তার বাবা আইয়ুব আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ আহতের জবানবন্দির জন্য হাসপাতালে যান। অপরদিকে থানায় অভিযোগ দায়ের করে বিপাকে পড়েছে বাদী ও তার পরিবার। আইয়ুব আলী গতকাল রাতে বাড়ি ফেরার পথিমধ্য ঘুরগো বাড়ির পোলের পাশে ওৎ পেতে থাকা জিহাদ বাহিনী তার পথ রোধ করে। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় তারা তাকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে।

কোন উপায় না পেয়ে সে ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। আহত রতন অভিযোগ করে আরো বলেন, জিহাদ বাহিনীর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের ইভটিজিং এর হাত থেকেও রক্ষা পান না স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রীরা।

তাদের ক্ষমতার দাপটে দাবিয়ে বেড়াচ্ছে গোটা জাগুয়া এলাকা। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে তাদেরকে খুন জখম সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতের পরিবার জিহাদবাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo