৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১২:২১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরিশালে ককটেলসহ আটক বিএনপির ৬ নেতাকর্মী জেলে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 346 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল জেলার বানারীপাড়ায় ককটেলসহ আটক বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয় নেতাকর্মীকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২ নভেম্বর) পুলিশের দায়ের করা মামলায় বরিশালের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুমাইয়া রেজভী মৌরি তাদের জেলে পাঠিয়েছেন বলে জানিয়েছেন জিআরও এএসআই মো. শহিদুল ইসলাম। আসামিরা হলেন বানারীপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ফারুক, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান ফকির, সদস্য নাসির ফকির, উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সরদার, বানারীপাড়া পৌর ছাত্রদলের সাবেক সভাপতি তুহিন মৃধা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জন মোল্লা।

জিআরও এসআই শহীদুল ইসলাম জানান, বানারীপাড়া থানা পুলিশের করা মামলার আসামি হিসেবে তাদের আদালতে হাজির করা হয়। জ্যেষ্ঠ বিচারিক হাকিম জেলে পাঠানোর আদেশ দিয়েছেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, বুধবার রাত ৯টার দিকে উপজেলার কলেজ মোড় এলাকায় বিএনপির নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হন। খবর পেয়ে পাঁচটি ককটেলসহ ছয় নেতাকর্মীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় বিস্ফোরক দ্রব্যসহ বিশেষ ক্ষমতা আইনে নামধারী ১২ জন ও অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আটকদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

পালিয়ে যাওয়া আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

এদিকে, বানারীপাড়া পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আ. সালাম বলেন, সম্পূর্ণ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে নেতা-কর্মীদের আটক করা হয়েছে। পরে ককটেল দিয়ে মামলা দেওয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo